Islamic News BD - The Lesson of Peace
দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে যে দোয়া পড়বেন
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ ০০:১৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ঘুম মানুষের জন্য শান্তি ও বিশ্রামের সময়। কিন্তু কখনো কখনো অজানা ভয় বা দুঃস্বপ্ন সেই প্রশান্তি নষ্ট করে দেয়। এমন মুহূর্তে মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহর জিকির ও নবী করিম (সা.)-এর শেখানো দোয়া। এমন পরিস্থিতিতে রাসুল (সা.) একটি দোয়া পড়তে বলেছেন।

তা হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আই ইয়াহদুরুনি।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাই তাঁর ক্রোধ ও শাস্তি থেকে। তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের উপস্থিতি থেকে।

হাদিস : আমর ইবনে শোয়াইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে এই দোয়া পড়বে।(সুনানে তিরমিজি, হাদিস : ৩৫২৮)