Islamic News BD - The Lesson of Peace
হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী
শুক্রবার, ০৮ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

হজের ফরজ তিনটি আর ওয়াজিব ছয়টি। এই আমলগুলো প্রতিটি আমলের নির্দিষ্ট সময়ে করতে হয়। আসুন হজের ফরজ ও ওয়াজিব আমলগুলোর বিবরণ বিস্তারিত জেনে নেই।

হজের ৩ ফরজ

হজের ফরজ ৩টি: .

ইহরাম বাঁধা

২. আরাফার ময়দানে অবস্থান

৩. তওয়াফে জিয়ারত

ইহরাম বাঁধা

হজ ও ওমরাহর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইহরাম। নির্দিষ্ট স্থান থেকে হজ ও ওমরার নিয়তে নির্ধারিত নিয়মে ইহরাম বাঁধতে হয়। ইহরাম পরিধানের পর বৈধ অনেক কিছু হারাম হয়ে যায়।সফর যদি সরাসরি মক্কায় হয়, তাহলে ঢাকা থেকে ইহরাম বেঁধে যেতে হবে। আর যদি প্রথমে মদিনা বা অন্য কোথাও যেতে হয়, তাহলে মক্কায় প্রবেশের সময় ইহরাম বাঁধতে হবে।ইহরাম বাঁধার ফরজ দুইটি: এক. নিয়ত করা: হজের নিয়তে ইহরাম বাঁধা। নিয়ত হলো মূলত অন্তরের সিদ্ধান্ত। হজের নিয়ত মুখে এভাবে করতে পারেন, হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, আমার জন্য হজের সব কাজ সহজ করে দিন, আমার হজ কবুল করে নিন।দুই. তালবিয়া পাঠ করা: তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। তালবিয়া উচ্চস্বরে পড়া। পরপর তিনবার তালবিয়া পাঠ করা মুস্তাহাব।

২. আরাফার ময়দানে অবস্থান করা

জিলহজের ৯ তারিখ মিনা থেকে আরাফার উদ্দেশে রওনা দিতে হবে। আরাফায় অবস্থান হজের ফরজ আমল। আরাফায় অবস্থানের আগে গোসল করা সুন্নত। মিনার ৬ কিলোমিটার পরে আরাফার ময়দান। বাংলাদেশিদের তাবু সাধারণত ময়দানের শেষ দিকে থাকে, ওই পর্যন্ত দূরত্ব প্রায় ১২/১৩ কিলোমিটার।৯ জিলহজ দুপুরে সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পর আরাফায় অবস্থান শুরু হয়, এই সময় কিছুক্ষণ অবস্থান করতে পারলেই ফরজ আদায় হয়ে যাবে। এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকা ওয়াজিব। নয় তারিখ সুবহে সাদিকের আগেও যদি কেউ আরাফায় অবস্থান করেন, তার ফরজ আদায় হয়ে যাবে।আরাফার ময়দানে যদি মসজিদে নামিরায় ইমামুল হজের পেছনে নামাজ পড়লে দুই রাকাত জোহর ও দুই রাকাত আসর একসাথে পড়তে হবে। সেখানে নামাজ না পড়লে জোহর ও আসর আলাদা আলাদা পড়তে হবে।এরপর মুজদালিফার উদ্দেশে রওনা দিতে হবে। ওখানে গিয়েই মাগরিব ও এশা পড়ার নিয়ম। কিন্তু যদি প্রবল ধারণা হয় মুজদালিফায় যাওয়ার আগেই ফজরের ওয়াক্ত চলে আসবে, তাহলে রাস্তায় মাগরিব ও এশা পড়ে নেবেন।

৩. তাওয়াফে জিয়ারত করা

হজের সর্বশেষ ফরজ আমল তাওয়াফে জিয়ারাত। ১২ জিলহজ সুর্যাস্তের আগেই এ তাওয়াফ সম্পন্ন করতে হয়। ১২ তারিখের পর তাওয়াফে জিয়ারত আদায় করলে দম বা কোরবানি দিতে হয়।তাওয়াফ শব্দের অর্থ ঘোরা বা প্রদক্ষিণ করা। পরিভাষায় তাওয়াফের নিয়ত করে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদের কোনা থেকে শুরু করে চারপাশে সাত বার ঘোরাকে তাওয়াফ বলা হয়।হজে গিয়েই প্রথমে তওয়াফ করবেন। একে তওয়াফে কুদুম বলে। এটা সুন্নত। কিন্তু যে হাজি তামাত্তু করবেন, তিনি যেহেতু ৭ তারিখ দিবাগত রাতে ইহরাম বাঁধবেন, তার তওয়াফে কুদুম নাই।সাত তারিখ রাতেই হাজিরা মিনায় চলে যাবেন। আট তারিখ রাতে মিনায় অবস্থান করতে হবে। মিনায় দোয়া কবুল হয়, তাই বেশি বেশি দোয়া করা উচিত।

  হজের ৬ ওয়াজিব হজের ওয়াজিব ৬টি: 

১. মুজদালিফায় অবস্থান