Islamic News BD - The Lesson of Peace
ঘুম থেকে ওঠার দোয়া
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৫৬ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ঘুমকে ইসলামে মৃত্যুর সমতুল্য হিসেবে গণ্য করা হয়েছে। তাই ঘুম থেকে জাগ্রত হওয়া মহান আল্লাহর এক বিরাট নিয়ামত। ঘুম থেকে ওঠার পর নবীজি (সা.) থেকে বর্ণিত এই দোয়াটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

ঘুম থেকে ওঠার দোয়া

ঘুম থেকে উঠে নবীজির (সা.) সুন্নত অনুসরণ করে এ দোয়াটি পড়ুন:

اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কেয়ামতের দিন তাঁর দিকেই হবে আমাদের পুনরুত্থান।

যে হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে

হুযাইফা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন শোয়ার জন্য বিছানায় আসতেন তখন বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া। (হে আল্লাহ! তোমার নামেই মৃত্যুলাভ (নিদ্রা) করছি এবং তোমার নামেই জীবিত (জাগ্রত) হব।)আবার যখন জেগে উঠতেন তখন বলতেন, আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর। (সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কেয়ামতের দিন তাঁর দিকেই হবে আমাদের পুনরুত্থান।)

(সহিহ বুখারি: ৬৩১২)