Islamic News BD - The Lesson of Peace
ইমানি মৃত্যু লাভ করার আমল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ইমানি মৃত্যু লাভ করার জন্য রাতে ঘুমানোর আগে এই দোয়া পড়ুন:

اَللّٰهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيكَ وَأَلْجَأتُ ظَهرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيكَ آمَنْتُ بِكِتابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ উচ্চারণ: আল্লাহুম্মা আসলামতু নাফসী ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ফাউওয়াযতু আমরী ইলাইক, ওয়া আলজা তু যাহরী ইলাইক, রাগবাতাঁউ ওয়া রাহবাতান্ ইলাইক্, লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকাল্লাযী আনযালতা বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা।

অর্থ: হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল আপনার দিকে ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব আপনাকে সোপর্দ করেছি, আমার পিঠ আপনার দিকে লাগিয়েছি (আপনার ওপরই সকল ভরসা রেখেছি), এসব কিছু আপনার সওয়াবের আশায় ও আপনার আজাবের ভয়ে করেছি। আপনার কাছে ছাড়া আপনার আজাব থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল নেই। আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন তার ওপর এবং আপনি যে নবী প্রেরণ করেছেন তার ওপর ইমান এনেছি।

যে হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে

হজরত বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেন, রাতে শোয়ার আগে নামাজের অজুর মতো অজু করবে, তারপর ডান কাতে শুয়ে উপরোক্ত দোয়া পড়বে। তাহলে তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো, তবে ইসলামের ওপরেই মৃত্যুবরণ করবে। এই বাক্যগুলোকে তোমার রাতের শেষ কথা বানাও। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)