Islamic News BD - The Lesson of Peace
তাহাজ্জুদ নামাজের সময় যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে জেগে একটি বিশেষ দোয়া পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে মনের ইচ্ছা ব্যক্ত করে দোয়া করলে আল্লাহ তাআলা মনের ইচ্ছা পূরণ করেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, তাহাজ্জুদ নামাজও কবুল করেন।দোয়াটি হলো: বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহা নাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, ওয়ালা হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহ।বাংলা অর্থ: আল্লাহ্ছা ড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তার কোন শরিক নেই, রাজত্ব তারই, আর সমস্ত প্রশংসা তারই, তিনি সব কিছুর ওপর শক্তিমান। পবিত্র-মহান আল্লাহ, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ছাড়া।

যে হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে

হজরত ওবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রাতে যখন কারো ঘুম ভেঙে যায় এবং সে বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহা নাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, ওয়ালা হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সে যদি বলে, হে আমার রব! আমাকে ক্ষমা করুন! তাকে ক্ষমা করে দেওয়া হয়, কোনো দোয়া করলে তা কবুল করা হয়। সে যদি যদি উঠে অজু করে নামাজ আদায় করে, তবে তার নামাজও কবুল হয়। (সুনানে আবু দাউদ)