Islamic News BD - The Lesson of Peace
জান্নাতের প্রাসাদ লাভ করতে শীতকালে যে ৪ আমল করবেন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন মূলত বেশি বেশি ইবাদত করার জন্য। দুনিয়াবি প্রয়োজন ও দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের আসল কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগি করা। দুনিয়ার কিছু কাজ অবশ্যই ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু এর বাইরেও একজন মুমিনকে ইবাদতের জন্য নির্দিষ্ট সময় দিতে হবে, কারণ এই ইবাদতের বিনিময়েই আল্লাহ জান্নাতের নেয়ামত প্রস্তুত করে রেখেছেন।দুনিয়ায় কোনো ক্ষতি হলে তা পুষিয়ে নেওয়া সম্ভব, কারণ এই জীবন সীমিত। কিন্তু আখেরাতের ক্ষতি এত বড় যে, সেখানে তা পুষিয়ে নেওয়া বা পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। আমরা সারা বছরই কমবেশি গাফলতিতে থাকি, ইবাদতের ক্ষেত্রে কৃপণতা করি এবং দুনিয়ার পেছনে বেশি সময় দিই।গ্রীষ্মকালে দীর্ঘ দিন ও সংক্ষিপ্ত রাতের কারণে অনেক সময় ইবাদত বা নফল রোজা রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু শীতকাল আসে আমল বাড়ানোর এক চমৎকার সুযোগ নিয়ে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শীতকালকে ঠান্ডা গনিমত বলেছেন। গনিমত অর্থ হলো এমন প্রাপ্তি, যা অল্প কষ্টে বা সহজে অর্জন করা যায়। শীতকালে দিন ছোট হওয়ায় নফল রোজা রাখা সহজ ও কম কষ্টকর হয়। তাই গ্রীষ্মে সাহস না পেলেও শীতকাল থেকেই নফল রোজার অভ্যাস গড়ে তোলা উচিত।

সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শীতকাল এলে একে স্বাগত জানাতেন এবং বলতেন, শীতকালকে স্বাগত, যেখানে আল্লাহর রহমত লাভের বাড়তি সুযোগ রয়েছে; কারণ রাত দীর্ঘ হওয়ায় ঘুম কিছুটা কমিয়ে তাহাজ্জুদ পড়া যায় এবং দিন ছোট হওয়ায় নফল রোজা রাখা যায়। তাবেয়ি ওবায়দ ইবনে উমাইর রাহিমাহুল্লাহও শীতকাল এলে কোরআনের ধারকদের আহ্বান জানিয়ে বলতেন, রাত দীর্ঘ হয়েছে, তাই নামাজে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করো; আর দিন ছোট হয়েছে, তাই বেশি বেশি রোজা রাখো।জান্নাতে এমন বিশেষ প্রাসাদ রয়েছে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যায়। এগুলো দুনিয়ার সাধারণ কাচের মতো নয়, বরং মালিক চাইলে প্রাইভেসি বা গোপনীয়তাও বজায় থাকে। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, এসব প্রাসাদ কাদের জন্য? নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, যারা নম্র ও সুন্দর ভাষায় কথা বলে, অভাবগ্রস্ত ও গরিব-মিসকিনকে খাদ্য ও সাহায্য দেয়, বেশি বেশি রোজা রাখে এবং অন্যরা যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে।সুন্দর ও নম্র ভাষায় কথা বলা জান্নাতে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আমল। আমাদের জীবনে অধিকাংশ বিরোধ ও সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে রুঢ় ও আঘাতমূলক কথাবার্তা দায়ী। কেউ অভদ্র বা আক্রমণাত্মক আচরণ করলে তার সাথে তর্কে না জড়িয়ে শান্ত থাকা ও সরে আসার শিক্ষা কোরআনে দেওয়া হয়েছে। দ্বিতীয় আমল হলো গরিব-মিসকিন ও অসহায় মানুষকে সাহায্য করা। বিশেষ করে শীতকালে সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন স্থানের শরণার্থী শিবিরে ও অভাবগ্রস্ত মানুষের কাছে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি।

তৃতীয় আমল হলো বেশি বেশি রোজা রাখা। একটি দিনের রোজা মানুষকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে সরিয়ে দেয়। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সপ্তাহে এই দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। এ ছাড়া প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। শীতকাল থেকে শুরু করলে আস্তে আস্তে গ্রীষ্মের নফল রোজা রাখাও সহজ হয়ে যাবে।চতুর্থ আমল হলো রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা। জান্নাতের আশা ও জাহান্নামের ভয়ে যারা গভীর রাতে বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়ায় এবং দোয়া করে, এটি তাদের অন্যতম বৈশিষ্ট্য। পাশাপাশি ফজর ও ইশার নামাজ জামাতে আদায় করার প্রতিও বিশেষ যত্নবান হতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জামাতে ইশার নামাজ পড়ে, সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পায়; আর যে ফজরও জামাতে পড়ে, সে পুরো রাত নফল ইবাদতের সওয়াব লাভ করে।নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও ইশার নামাজ সবচেয়ে ভারী মনে হয়; মানুষ এর ফজিলত জানলে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসত। আমাদের দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করেই শরিয়তে অল্প চেষ্টায় বড় সওয়াব অর্জনের এসব সুযোগ রাখা হয়েছে। আসুন, শীতকাল থেকেই আমরা নফল রোজা, তাহাজ্জুদ ও জামাতের নামাজের অভ্যাস গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন।