Islamic News BD - The Lesson of Peace
শারীরিকভাবে সুস্থ থাকতে যে দোয়া পড়বেন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

মানবজীবনে সুস্থতা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। সুস্থ দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহর ইবাদত-বন্দেগি যথাযথভাবে সম্পাদন করতে পারে।অনেক সময় মানুষ এসব নিয়ামতের যথার্থ মূল্য উপলব্ধি করে না। অথচ রাসুলুল্লাহ (সা.) সকাল-সন্ধ্যায় নিজের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির সুস্থতা কামনা করে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! আমার দেহকে সুস্থ রাখুন।

হে আল্লাহ! আমার শ্রবণশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিকে সুস্থ ও সুরক্ষিত রাখুন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।হাদিস : বিশিষ্ট সাহাবি হজরত আবদুর রহমান ইবন আবু বাকরা (রহ.) তাঁর পিতাকে জিজ্ঞাসা করেন, হে আমার পিতা! আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়তে শুনি।

এর কারণ কী? জবাবে তাঁর পিতা আবু বাকরা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে এই দোয়া পাঠ করতে শুনেছেন এবং তিনি তাঁর সুন্নাহ অনুসরণ করতে পছন্দ করেন। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)

আল্লাহ তাআলা আমাদের দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সুস্থ রাখুন এবং তাঁর সন্তুষ্টি অর্জনে যথাযথভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।