→ রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ আমল→ নখ কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?→ মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়→ বাংলাদেশিদের জন্য সউদীর নতুন প্যাকেজ ভিসা চালু→ অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
No icon

সজিদুল হারাম ও নববীতে একমাসে ৬ কোটি মুসল্লি

দুই পবিত্র মসজিদে ৩০ দিনে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।