Islamic News BD - The Lesson of Peace
প্রকৃত সফলতা লাভ করতে আল্লাহর রহমত লাভের বিশেষ দোয়া
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮:১৬ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহ তাআলার রহমত। কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ দুনিয়ায় প্রকৃত সফলতা লাভ করতে পারে না, আর আখিরাতে নাজাত পাওয়াও সম্ভব নয়।

 

তাই একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহ লাভ করা। আর হাদিসে বর্ণিত আল্লাহর রহমত লাভের বিশেষ একটি দোয়া হলো—

 

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসি তরফাতা আইন, ওয়া আসলিহ লি শানি কুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, তোমার রহমতেরই আশা রাখি। অতএব, তুমি আমাকে পলকের জন্যও আমার নিজের ওপর সোপর্দ করে দিও না এবং আমার সব অবস্থাকে সংশোধিত করে দাও।

 

তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। (আবু দাউদ, হাদিস : ৫০৯০, মুসনাদে আহমাদ, হাদিস : ২০৪৩০)

 

নবী-রাসুলরা সর্বদা আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। কোরআনে তাঁদের অনেক দোয়া বর্ণিত হয়েছে, যা আজও মুমিনদের জন্য রহমত, বরকত ও কল্যাণ লাভের উত্তম মাধ্যম। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রহমত প্রার্থনা করা, তাঁর ক্ষমা কামনা করা এবং এমন দোয়াগুলো নিয়মিত পাঠ করা, যা কোরআন ও হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে।

 

তাই আসুন, আমরা এমন একটি বিশেষ দোয়া সম্পর্কে জানি, যা আল্লাহর রহমত লাভ, গুনাহ মাফ এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ অর্জনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ।