Islamic News BD - The Lesson of Peace
ঘুম থেকে উঠে যে দোয়া পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

ঘুম থেকে জেগে উঠে একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। দোয়াটি হলো:

لا إلهَ إلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ على كُلّ شئ قَدِيرٌ বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসাও তাঁর। তিনি সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী।

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, ঘুম থেকে উঠে কেউ এ দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন, যদি তা সমুদ্রের ফেনার মতো বিশাল বা বিপুল পরিমাণও হয়। (কিতাবুল আজকার: ৩৯)

আবু হোরায়রা থেকে বর্ণিত হাদিসে আরেকটি চমৎকার দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি ঘুম থেকে উঠে পড়লে আল্লাহ তাআলা জবাব দেন, আমার বান্দা সত্য বলেছেন । দোয়াটি হলো:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ النَّوْمَ وَالْيَقَظَةَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي بَعَثَنِي سَالِمًا سَوِيًّا، أَشْهَدُ أَنَّ اللَّهَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ বাংলা উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি খালাকান নাওমা ওয়াল ইয়াকাজাহ, আলহামদু লিল্লাহিল্লাজি বাআছানি সালিমান সাবিয়্যা, আশহাদু আন্নাল্লাহা ইউহয়িল মাউতা ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

অর্থ: সব প্রশংসা সেই আল্লাহর, যিনি ঘুম ও জাগরণ সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পুনরুজ্জীবিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাআলাই মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘুম থেকে জেগে কেউ যদি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার এই জিকির শুনে বলেন, আমার বান্দা সত্য বলেছে । (কিতাবুল আজকার: ৪০)