রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ আমলনখ কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়বাংলাদেশিদের জন্য সউদীর নতুন প্যাকেজ ভিসা চালুঅবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
No icon

যে দোয়া আল্লাহর খুব প্রিয়

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

তাৎপর্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো, আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।

এই জিকিরে দুটি মৌলিক বিষয় প্রকাশ পায়:

প্রথমত, সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ও তাঁর সব ধরনের ত্রুটি থেকে মুক্তির স্বীকৃতি দেওয়া হয়।

দ্বিতীয়ত, ওয়া বিহামদিহি বলে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয়।

হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)।

আরেকটি হাদিসে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি । (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)।

আরেক হাদিসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)

যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)।