ঋণ পরিশোধ না করে হজ করলে কি হজ হবে?নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?ঈদুল ফিতর: নতুন জীবনের উদ্বোধন ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবসপবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার
No icon

জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া

দিনের শুরু ও শেষ—এই দুই সময় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল নতুন আশা, কর্ম ও সফলতার বার্তা নিয়ে আসে; আর সন্ধ্যা মানুষকে আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ করে দেয়। একজন মুমিনের প্রকৃত সফলতা শুধু দুনিয়াবি অর্জনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও বরকতপূর্ণ জীবনে। তাইতো মহানবী (স.) আমাদের এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যা সকাল-সন্ধ্যায় পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে, বিপদ-আপদ থেকে নিরাপত্তা লাভ হয়, রিজিকে বরকত হয় এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য ও সফলতা অর্জিত হয়।

তেমনি দুটি গুরুত্বপূর্ণ দোয়া হলো-

সকালে পড়ব,

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ وَفَتْحَهُ، وَنَصْرَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ

উচ্চারণ : আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজাল ইয়াওমি ওয়া ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু, ওয়া আউজু বিকা মিন শাররি মা ফিহি ওয়া শাররি মা বাদাহু।

অর্থ : ‘আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনার কাছে এই দিনটির কল্যাণ, এই দিনটির অবাধ জয়, এই দিনটির সাহায্য, এই দিনটির নূর, এই দিনটির বরকত এবং এই দিনটির হেদায়াত প্রার্থনা করছি।

এই দিনের অনিষ্ট ও তার পরের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’ হাদিস : (সুনানে আবি দাউদ, হাদিস নং : ৫০৮৪)

সন্ধ্যায় পড়বো,

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ وَفَتْحَهَا، وَنَصْرَهَا، وَبَرَكَتَهَا، وَهُدَاهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا بَعْدَهَا

উচ্চারণ : আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হামিছিল লাইলাতি ওয়া ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া বারাকাতাহা ওয়া হুদাহা, ওয়া আউজু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা বাদাহা।

অর্থ : ‘আমরা বিকেলে উপনীত হয়েছি।

অনুরূপ যাবতীয় রাজত্বও বিকেলে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। হে আল্লাহ, আপনার কাছে এই রাতটির কল্যাণ, এই রাতটির অবাধ জয়, এই রাতটির নুসরত-সাহায্য, এই রাতটির নূর, এই রাতটির বরকত এবং এই রাতটির হেদায়াত প্রার্থনা করছি। এই রাতটির অনিষ্ট ও তার পরের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।’

হাদিস : (সুনানে আবি দাউদ, হাদিস নং : ৫০৮৪)।