ঋণ পরিশোধ না করে হজ করলে কি হজ হবে?নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?ঈদুল ফিতর: নতুন জীবনের উদ্বোধন ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবসপবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার
No icon

কোরআনের যে ছয় আয়াত সব রোগের শিফা

মানবজীবন নানা ধরনের রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট ও অস্থিরতার মধ্যে আবর্তিত হয়। কখনো শারীরিক অসুস্থতা, কখনো মানসিক অশান্তি। তাই মানুষ সর্বদা প্রকৃত আরোগ্যের পথ খুঁজে ফেরে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান যেখানে শুধু দেহের চিকিৎসার কথা বলে, সেখানে দেহ-আত্মা ও হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আমাদের দান করেছেন মহাগ্রন্থ আল-কোরআন, যা শুধু হেদায়াতই নয়, বরং ‘শিফা’ বা আরোগ্যের উৎস হিসেবেও বর্ণিত হয়েছে। 

বিশেষজ্ঞ আলেমরা বলেন, কোরআনে এমন কিছু আয়াত আছে, যেগুলো তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি নেমে আসে, দুঃখ-দুর্দশা লাঘব হয় এবং আল্লাহর রহমতে রোগমুক্তির পথ সুগম হয়। আয়াতগুলো হলো-

 


১. আল্লাহ তাআলা বলেন, 

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া ইয়াশফি সুদুরা কাওমিম মুমিনীন

অর্থ : ‘আর তিনি মুমিনদের বুকসমূহকে শিফা দান করবেন।’ (সুরা : তাওবা, আয়াত : ১৪)

২. আল্লাহ তাআলা বলেন, 

وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া শিফাউল লিমা ফিসসুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।

অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

 

(সুরা : ইউনুস, আয়াত : ৫৭)

 

৩. আল্লাহ তাআলা বলেন, 

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
 
উচ্চারণ : কুল হুওয়া লিল্লাজিনা আমানু হুদাওঁ ওয়া শিফা।
 
অর্থ : বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। (সুরা : হামিম, আয়াত : ৪৪)

৪. আল্লাহ তাআলা বলেন, 

يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ 

উচ্চারণ : ইয়াখরুজু মিমবুতু-নিহা শারাবুম মুখতালিফুন, আলওয়ানুহু ফিহি শিফা-উনলিন্নাস।
 
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়।

তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।’ (সুরা : নাহল, আয়াত : ৬৯)

 

৫. আল্লাহ তাআলা বলেন,

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

উচ্চারণ : ওয়া নুনাজজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউঁ ওয়া রাহমাতুল লিল মুমিনিন

অর্থ : ‘আমি কোরআনের এমন কিছু অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।’ (সুরা : ইসরা, আয়াত : ৮২)

৬. ইবরাহিম (আ.) বলেন, 

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

উচ্চারণ : ওয়া ইযা মারিদতু ফা হুয়া ইয়াশফীন

অর্থ : ‘আর আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে শিফা দান করেন।’ (সুরা : শুআরা, আয়াত : ৮০)