মসজিদে নববীর জুমার খুতবার সারসংক্ষেপ
উত্তম চরিত্র ও সুন্দর কথাবার্তা মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। সদয় বাক্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে, পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং বিবাদ-বিসংবাদ দূর করে। অন্যদিকে, কঠোর ও অশালীন কথা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে।