ঋণ পরিশোধ না করে হজ করলে কি হজ হবে?নিজের গ্রামের বাড়িতে গেলে কি কসর পড়তে হবে?ঈদুল ফিতর: নতুন জীবনের উদ্বোধন ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবসপবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার
No icon

মিথ্যা মালিকানা দাবিদার

জুহাইর ইবনে হরব রা: ও আবুজর রা: থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনেশোনে নিজের পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করল। আর যে ব্যক্তি এমন কোনো কিছুর দাবি করে, যা তার নয়, সে আমার দলের নয় এবং সে যেন তার ঠিকানা দোজখ বানিয়ে নেয়। আর যে কেউ কাউকে কাফের বলে সম্বোধন করলে বা আল্লাহর শত্রু বলে ডাকলে সম্বোধনকৃত ব্যক্তি যদি তদ্রƒপ না হয়, তাহলে ওই কুফরি সম্বোধনকারীর প্রতি প্রত্যাবর্তিত হবে। [মুসলিম : ১২১]