নখ কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়বাংলাদেশিদের জন্য সউদীর নতুন প্যাকেজ ভিসা চালুঅবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিপ্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল
No icon

দুঃখ ও দুশ্চিন্তা মানুষের জীবনে নিত্যসঙ্গী

দুঃখ ও দুশ্চিন্তা মানুষের জীবনে নিত্যসঙ্গী। সব সময় এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। মহানবী (সা.) এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া করতেন। রাসুল (সা.)-কে দোয়াটি বেশি পড়তে শুনতাম- 

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ»

উচ্চারণ : ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে। ’ (সহিহ বুখারি, হাদিস নং : ৫৪২৫) 

আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) তাঁর সেবার জন্য এক কিশোরের খোঁজ নিতে বলেন। অতঃপর আবু তালহা (রা.) আমাকে নিয়ে যান। আমি রাসুল (সা.)-এর অবস্থানকালে সেবা করতাম। যখন কোনো বিপদ দেখা দিত আমি তাঁকে বেশি করে এ দোয়া পড়তে শুনতাম।