নখ কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়বাংলাদেশিদের জন্য সউদীর নতুন প্যাকেজ ভিসা চালুঅবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিপ্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল
No icon

মা-বাবার জন্য সন্তানের দোয়া

পিতা-মাতা মানুষের জীবনের প্রথম আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতীক। শৈশবের অসহায় দিনগুলোতে তাদের স্নেহ, যত্ন ও দোয়ায়ই গড়ে ওঠে মানুষের জীবন। ইসলামে তাই পিতা–মাতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং ইমানি কর্তব্য। এই মহান দায়িত্বের শিক্ষা দিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি হৃদয়স্পর্শী দোয়া শিখিয়েছেন—

رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا

উচ্চারণ: ‘রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।

অর্থ: ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)