বনি ইসরাইলের প্রতিটি ইতিহাস মানবজাতির জন্য সতর্কবার্তা, শিক্ষা এবং ঈমানের এক গভীর পরীক্ষা। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার তাদের আলোচনা করেছেন, যাতে আমরা তাদের থেকে শিক্ষা নিয়ে সতর্কতা অবলম্বন করি। কেননা আল্লাহ তাআলা তাদের অসংখ্য নিদর্শন দেখিয়েছিলেন-ফিরআউনের জুলুম থেকে মুক্তি, সাগর দ্বিখণ্ডিত হওয়া, আকাশ থেকে মান্না-সালওয়া অবতির্ণ হওয়া-এসব কিছু প্রত্যক্ষ করার পরও তাদের অন্তরে দৃঢ় বিশ্বাসের অভাব রয়ে গিয়েছিল। এই দুর্বল ঈমানই একসময় তাদের এমন এক দুঃসাহসিক ও অবিবেচক দাবির দিকে নিয়ে যায়, যা মানবসীমার সম্পূর্ণ বাইরে।
